‘চিটিং’ ঠেকাতে কল অফ ডিউটিতে ‘গড মোড’
‘কল অফ ডিউটি: ওয়ারজোন’ খেলতে গিয়ে অনেকদিন ধরেই সাধারণ গেমারদের মাথাব্যথার কারণ ছিল ‘চিট’দের দৌরাত্ব্য। তবে এই ‘চিটিং’ ঠেকাতে এরই মধ্যে ‘ড্যামেজ শিল্ড’ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন। তবে ফিচারটিকে ‘গড মোড’নামে আখ্যা দিচ্ছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, ‘চিট’দের মোকাবেলয়ায় অ্যাকটিভিশন সম্প্রতি যে পন্থাটি বেছে নিয়েছে সেটিও বেশ মজার। ‘কল অফ ডিউটি: ওয়ারজোন’-এর নতুন ‘রিকোশে’ অ্যান্টি-চিট সফটওয়্যারটির কারণে গেমারদের গায়ে লেগে হেলথ বার কমিয়ে আনার বদলে বাউন্স করবে চিটের বুলেট। ফলে এমন কোনো ‘চিট’ গেমারের সম্মুখীন হলে বিপাকে পড়তে হবে না গেমারকে। এই ফিচারটিকেই বলা হচ্ছে ‘ড্যামেজ শিল্ড’। ওই প্রতারকের কাছে গিয়ে তাকে ইচ্ছা মতো পেটাতে পারবেন গেইমাররা।
এক ব্লগ পোস্টে নতুন ফিচারের বিষয়ে অ্যাকটিভিশন বলেছে, “সার্ভার যখনই বুঝতে পারবে যে একজন চিট গেমকে প্রভাবিত করার চেষ্টা করছে,” তখনই চালু হয়ে যাবে নতুন ফিচারটি। এ ছাড়া গেম চলাকালীন ফিচারটি হঠাৎ চালু হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আর “নিয়ম মেনে চলা দু’জন কমিউনিটি সদস্যের গোলাগোলিতে আমরা কখনোই হস্তক্ষেপ করতে যাবো না”।
চিটদের জন্য আলাদা সতর্কবার্তাও দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। ধরা পড়লে তাদের শুধু একটি গেম থেকে নয়, পুরো ‘কলফ অফ ডিউটি’ ফ্র্যাঞ্চাইজ থেকে একযোগে নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করে দিয়েছে অ্যাকটিভিশন। এই সিরিজের পরবর্তী গেমগুলোতেও কার্যকর হবে ওই নিষেধাজ্ঞা।
সাম্প্রতিক বছরগুলোতে পুরো ভিডিও গেইশিং শিল্পের জন্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিটের দৌরাত্ব। পরিস্থিতি এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, বিভিন্ন গেইম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পেশাদার গেমাররা; চিটদের সঙ্গে খেলতে হবে এই আশঙ্কায় পিসি’র গেমার সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম খেলায় আগ্রহী নন কনসোল গেমাররা। এমন চিটদের আশংকায় জনপ্রিয় গেম ‘ফোর্টনাইট’-কে নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস স্টিম ডেকের উপযোগী করে বাজারজাত করছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।